কাশিমপুরের সুরাবাড়ী এলাকায় গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে সুরাবাড়িতে গণপিটুনির এ ঘটনা ঘটে।
নিহতের নাম আশরাফ আলী। তার বাড়ি পটুয়াখালির পাংগাসারী গ্রামে। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ্উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, রাত দেড়টার দিকে কাশিমপুরের সুরাবাড়ি এলাকায় স্থানীয় মিঠু সরকারের বাড়ির পাশে বাঁশঝাড়ে ১০-১৫ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বাড়ির লোকজন টের পেয়ে ডাকচিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিলে এলাকাবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। এসময় আশরাফ আলীকে আটক করে গণপিটুনি দেয়। ঘটনাস্থলে ওই ডাকাত মারা যান।
এরপর ঘটনাস্থল থেকে দুটি চাপাতি, চাকু এবং রামদা উদ্ধার করা হয়েছে।
জেআই





