‘আন্তর্জাতিক গুম দিবস’ ও বিএনপির নেতাকর্মীদের হত্যা-নির্যাতনের প্রতিবাদে বাগেরহাট মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাগেরহাট জেলা বিএনপি শনিবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসুচি পালন করে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে জেলা বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, বিএনপি নেতা এ্যাডভোকেট শেখ ওহিদুজ্জামান দিপু, শেখ শাহেদ আলী রবি, আবুল কালাম আজাদ বুলু, জেলা যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর ও জেলা ছাত্রদলের সভাপতি সুজাউদ্দিন মোল্যা সুজন প্রমুখ।
বক্তরা অভিযোগ করেন, ভোটবিহীন অবৈধ সরকার সারা দেশে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের হত্যা-গুম ও নির্যাতন করছে। এমনকি এই সরকারের হাত থেকে দেশের সাংবাদিকরাও রক্ষা পাচ্ছে না। বক্তরা ফিলিস্তিনির গাজাসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক ভাবে মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতন বদ্ধের দাবি জানান।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





