ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনে তেলবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বিকল্প লাইনে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানান আখাউড়া রেলওয়ে স্টেশন সুপার খলিলুর রহমান।
তিনি বলেন, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। পথে আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনে দক্ষিণ সিগন্যাল এলাকায় ওই ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়।
তবে এ ঘটনার পর বিকল্প লাইনে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে আখাউড়ার রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান স্টেশন সুপার খলিলুর রহমান।
এম এ





