জঙ্গি কর্মকান্ডে মদদ দেওয়ার অভিযোগে আশুলিয়ার জিরাবোর একটি ওয়ার্কশপে অভিযান চালাচ্ছে র‌্যাব। রোববার ভোর থেকে আশুলিয়ার জিরাবো এলাকার বড় রাঙ্গামাটিয়ার হারুন ইঞ্জিনিয়ারিং লিঃ ওয়ার হাউজ নামে ওই কারখানায় অভিযান শুরু করে র‌্যাব।

এখন পর্যন্ত সেখান থেকে বিপুল সংখ্যক জিহাদি বই ও জঙ্গি কর্মকান্ডে সংশ্লিষ্ট বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।  

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর মেজর ইশতিয়াক। তিনি জানান, ওয়ার্কশপটি থেকে জঙ্গি কর্মকান্ড মদদ দেয়া হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত থেকে অভিযান শুরু করা হয়েছে। ওয়ার্কশপটিতে কোন জঙ্গি নেই জানিয়ে তিনি আরো জানান, মূলত এখান থেকে জঙ্গি কর্মকান্ড মদদ দেয়া হয়। কোন জঙ্গি বা জঙ্গি আস্তানা নয় এটি। 

এছাড়া তিনি আরো জানান, এখন পর্যন্ত ওয়ার্কশপটির ভিতর থেকে বেশ কিছু জিহাদি বই এবং জঙ্গি কর্মকান্ড মদদ দেয়া সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এমএনজে