রাজধানীতে অভিযান চালিয়ে হিযবুত তাহরীর কর্মীসহ বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার সকাল থেকে শনিবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটনের পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, আটকদের মধ্যে হিযবুত তাহরীরের এক কর্মী, বিএনপির আট কর্মী ও জামায়াতের দুই কর্মী রয়েছেন।
তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেননি তিনি। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এআর





