কিশোরগঞ্জ শহরের বিবেকানন্দ পাঠাগার ও মন্দিরের সেবায়েত পলাশ চক্রবর্তীর (৪৬) ওপর হামলার চালিয়েছে সন্ত্রাসীরা ।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের নগুয়া এলাকায় এ ঘটনা ঘটে। পলাশ চক্রবর্তী মন্দিরের পাশের একটি বাড়িতে থাকেন।
পলাশ চক্রবর্তী বলেন, ‘রাত ১টার দিকে ঘরের দরজায় কড়া নাড়ানোর শব্দ শুনে আমি বাইরে আসি। এ সময় তিন যুবক গলা চেপে ধরে আমাকে ঘরের বাইরে নেওয়ার চেষ্টা করে। আমি শাবল দিয়ে তাদের প্রতিহতের চেষ্টা করি এবং চিৎকার করলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।’
শনিবার দুপুরে ঘটনাটি জানাজানি হলে জেলা পরিষদ প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সেবায়েত পলাশের বাড়িতে উপস্থিত হন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সেবায়েত পলাশসহ অন্যান্য মন্দিরের পুরোহিতদের নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এমই





