সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় তেলবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার-খুলনা মহাসড়কের কুমিরা হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তালা উপজেলার কুমিরা গ্রামের হাচেন শেখের ছেলে একব্বর শেখ (৪৫) ও মনোহরপুর গ্রামের জব্বর বিশ্বাসের ছেলে রহিম বিশ্বাস (৪৫)।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খুলনাগামী একটি তেলবাহী ট্রাক কুমিরা হাইস্কুলের সামনে মোটর সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। এছাড়া মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
এমই





