রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে নগরীর হড়গ্রাম এলাকার থেকে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেফতার করে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার বিরুদ্ধে নগরীতে সম্প্রতি সংঘটিত বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে মদদ দেয়ার অভিযোগ ছিলো। এরই প্রেক্ষিতে বিকেল পৌনে ৫টার দিকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।
এদিকে অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী মহানগর জামায়াত।
জেএ





