নারীর ক্ষমতায়ন মানবতা আর্থ সামাজিক উন্নয়ন ও অগ্রগতিতে নারী এর শ্লোগানে দেশের অন্যান্য স্থানের ন্যায় যশোরের শার্শার আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ উৎসব আনুষ্টানিকতায় পালিত হয়েছে। ব্যানার ফেস্টু, প্লেকার্ড ও ব্যান্ডদল সহকারি বিশাল এক র্যা লি শার্শা বাজার প্রদক্ষিন করে। তিন আলোকিত নারীকে সংবর্ধিত করা হয় নারী দিবসে।
উপজেলা কনফারেন্সরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী ও নাটক পদর্শিত হয়েছে। অর্থ সামাজিক উন্নয়ন,শিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অবদান রাখায় উপজেলার তিন আলোকিত নারী বেনাপোলের খালেদা,নাভারণের রোকসানাও শার্শার মনিরা খাতুনকে ক্রেষ্ট সন্মাননা পত্র ও ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।
নারী দিবসের সভায় উপজেলা নির্বাহি অফিসার এ টিএম শরিফুল আলম,শার্শা থানার ওসি আব্দুর রহিম,উপজেলা মক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ তানিয়া চেয়ারম্যান বজুলর রহমান,আনোয়ার হোসেন মফিজুর রহমান সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
ইআর





