গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর মিল গেট এলাকায় এই আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, দুপুরে টঙ্গীর মিল গেট এলাকায় কয়েকটি তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এমবি