রাজধানীর জুরাইন ও বনশ্রীতে অভিযান চালিয়ে কোটি টাকার জালনোটসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তাদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক এক কর্মকর্তা রয়েছেন, যিনি চাকরিচ্যুত হয়েছিলেন বলে র‌্যাবের দাবি।

অভিযানে জাল টাকা তৈরির বিপুল পরিমাণ উপকরণ ও যন্ত্রপাতিও উদ্ধার করেছে র‌্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান টাইমনিউজবিডিকে জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার সকাল ১১টায় উত্তরা র‌্যাব-১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এমবিএইচ