ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের সীতাকুণ্ড উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো.দেলোয়ার (৪৫) নামে একজন নিহত হয়েছেন। দেলোয়ার দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানের চালক।

সোমবার (২ মে) বিকেল ৪টার দিকে সীতাকুণ্ড মডেল হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বাংলানিউজকে জানান, বারআউলিয়া ডেইরি মিল্কের পণ্যবাহী কাভার্ড ভ্যান নিয়ে চট্টগ্রাম নগরীতে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন কাভার্ড ভ্যানের চালক দেলোয়ার ও সহকারি মাসুদ (২৮)।

বিকাল সাড়ে ৪টার দিকে দুজনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।

দেলোয়ার পাবনা জেলার নগরবাড়ি ঘাট বাড়ির করিম খানের ছেলে।

ওএফ