কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে ইলিশ শিকারে একটি খুঁটার জালের ছোট ট্রলার ডুবে যায়। এতে ওই ট্রলারের চার জেলে নিখোঁজ হয়।
মঙ্গলবার সন্ধ্যার পরে নিখোঁজ হওয়া জেলেদের বুধবার সকাল ৭ টার দিকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করে তাৎক্ষনিক কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। উদ্ধার হওয়া জেলেরা হলেন, আবু ছালেহ (৩২), জোনায়েদ (১৮), এমাদুল (৩৫) ও বাদশা (৩০)।
সূত্র জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে জেলেরা খুঁটা জালে ইলিশ শিকারের উদ্দেশ্যে সমুদ্রে যায়। মাছ শিকার শেষে অন্যান্য জেলেরা তীরে ফিরে আসলেও ওই চার জেলের খোঁজ পাওয়া যায়নি। পরে নিকট আত্বীয়-স্বজন অন্য ট্রলার নিয়ে খোঁজ করার জন্য সমুদ্রে বেরিয়ে পরেন।
বুধবার সকালে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেদের সকলের বাড়ি কলাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানাগেছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইন্চার্জ এসআই সঞ্জয় মন্ডল জানান, রাত তিনটার দিকে খবরটি নৌ-পুলিশকে জানানো হয়। তারা স্থানীয় অন্যান্য জেলেদের নিয়ে অনুসন্ধান চালায়।
এসএইচ





