নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদ করায় জাতীয় মুক্তি কাউন্সিল ঢাকা অঞ্চল কমিটির গ্রেফতারকৃত ৩ জনের মুক্তির দাবিতে শনিবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি।

শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদ করায় গত ৩ জুন গ্রেফতারকৃত জাতীয় মুক্তি কাউন্সিল ঢাকা অঞ্চল কমিটির ৩ জন সংগঠক সুমন মল্লিক, ওবায়েদ ভুঁইয়া ও ফয়সল আহমেদ বাপ্পার মুক্তি দাবিতে জাতীয় মুক্তি কাউন্সিল ঢাকা অঞ্চল কমিটি ১৩ জুন, শনিবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে।

প্রসঙ্গত: রমযানের আগে নেতাদের মুক্তির দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচী পালন করবে বাংলাদেশ জামায়াত ইসলামী।

জেডআই