খুলনায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।

বুধবার (১৩ জুলাই) দুপুরে মহানগরীর খানজাহান আলী থানার খুলনা-যশোর মহাসড়কের বাদামতলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমন হোসেন শেখ (২২) নামে একজন নিহত হন। নিহত মোটরসাইকেল চালক ইমন শেখ নগরীর আড়ংঘাটা থানা এলাকার বাবু শেখের ছেলে।

পুলিশ জানায়, মোটরসাইকেল যোগে (খুলনা মেট্রো-হ-১২-৪৬৬২) ইমন শেখ খুলনার দিকে যাচ্ছিলেন। খুলনা থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক (বরিশাল-ট-১১-০১৫০) যশোরের দিকে যাওয়ার সময় খানজাহান আলী থানার বাদামতলায় মুখোমুখি সংঘর্ষ বাধে।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইমন শেখ নিহত হন। পুলিশ ঘাতক ট্রাকসহ চালক মোহম্মদ আলী (২৪) ও হেলপার রুবেলকে (২৫) আটক করেছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে বুধবার একই সময়ে নগরীর মানিকতলায় নগর পরিবহন ও কুষ্টিয়াগামী একটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই দিন বিকেল ৩টায় ফুলবাড়ীগেট শহীদ মিনারের সামনে বালুবাহী ট্রাকের (যশোর ড-১১-০১১৬) ধাক্কায় বাইসাইকেল আরোহী তরিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

ওএফ