জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বুধবার সাংবাদিকদের সঙ্গে ইফতার করবেন। সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এ ইফতার পার্টি অনুষ্ঠিত হবে।
ইফতার পার্টিতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজসহ হুইপ বৃন্দ উপস্থিত থাকবেন।
বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী সংসদ বিটের সকল সাংবাদিকদের ইফতার পার্টিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





