রাজধানীর পান্থপথে ফার্নিচারের মার্কেটের আগুন নিয়ন্ত্রনে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এর আগে আজ (রোববার) দুপুর সোয়া একটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বসুন্ধরা মার্কেটের উল্টোদিকে অবস্থিত এই ফার্নিচার মার্কেটের একটি দোকানের গোডাউন থেকে আগুনের সূত্রপাত বলে টাইমনিউজবিডিকে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা ভোজন সরকার।
তবে, এই ঘটনায় যেই দোকানটির গোডাউন থেকে আগুনের সূত্রপাত সেখানে কিছু আসবাবপত্র ছাড়া আর কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে আসায় তা ছড়িয়ে পড়তে পারেনি। আর এ কারণেই তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় কোন হতাহতের খবরও পাওয়া যায়নি।
এম আর, কেবি





