সিলেটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ও বিজয়ী বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

সংঘর্ষে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বিলালসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দাসগ্রামে সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার অনুষ্ঠিত খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বিলালকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট আফসর আহমদ।

নির্বাচনের পর থেকে উভয় পক্ষের নেতাকর্মী ও অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের নেতাকর্মী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী নজরুল ইসলাম বিলালসহ অন্তত ১০ জন আহত হন।

শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সি বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।পরিস্থিতি নিযন্ত্রনের চেষ্টা চলছে দাবি পুলিশের।পুরো এলাকার পরিস্থিতি এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।


এসএম