জঙ্গি আস্তানা হিসেবে নিশ্চিত হওয়ার পর সীতাকুণ্ডে কলেজ রোড চৌধুরী পাড়ার প্রেমতলার ঘেরাও করা ছায়ানীড় বাড়িটিতে অভিযান আপাততে স্থগিত করেছে পুলিশ।
রাতভর বাড়িটি ঘেরাও করে রাখা হবে সকালে ফের অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ। তবে ইতোমধ্যে চট্টগ্রাম থেকে যাওয়া পুলিশের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত টিম সোয়াত ঘটনাস্থলে রয়েছে।
এর আগে বুধবার দুপুরে পুলিশ বাড়িটিতে অভিযান চালাতে গেলে পুলিশকে লক্ষ্য করে বাড়ির ভীতর থেকে গ্রেনেড হামলা চালানো হয়। এতে একজন ওসিসহ ২ জন পুলিশ আহত হয়। এর পর পুলিশ অভিযান থেকে পিছু হটে।
পুলিশের এককজন কর্মকর্তা জানিয়েছেন আশে পাশের বাসিন্দাদের নিরাপত্তার কথা চিন্তা করে রাতে অভিযান না করার সিদ্ধান্ত হয়েছে।
বিষয়টি টাইমনিউজবিডি কে নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা।
এমই/মাসুম





