লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগি গ্রামের ফোঁড়া খালী খাল থেকে আজ রোববার বিকেলে এক কিশোর ও এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোশারেফ হোসেন জানান, লাশ দুইটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ খাল থেকে লাশ দুটি উদ্ধার করে নিয়ে গেছে।
দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গণেশ চন্দ্র জানান, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তাঁদের গলা কেটে হত্যা করা হয়েছে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।
এমআর





