কিশোরগঞ্জের কটিয়াদী থেকে অজ্ঞাত পরিচয় (২৪) এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার উপজেলার চান্দুপুর ইউনিয়নের মানিকখালি হাওর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, হাওরের কাছে অব্যবহৃত একটি পুলিশ তদন্ত কেন্দ্র রয়েছে। সকাল সাতটার দিকে কেন্দ্রটির কাছে গলাকাটা অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
দুপুর পৌনে বারোটার দিকে পুলিশ সালোয়ার-কামিজ পরা তরুণীর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে একটি ছুরি ও পুরুষের এক জোড়া জুতা পাওয়া গেছে।
কেএইচ





