দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাপায় বিজিবি’র দুই জওয়ান নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর পৌনে ২টায় দিনাজপুর-ফুলবাড়ী মহা-সড়কের রাজরামপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন এর জওয়ান রুবেল হোসেন (২২) আলামিন (২৪)।

তারা মোটর সাইকেল যোগে ফুলবাড়ী থেকে বিজিবি ক্যাম্পে আসছিলেন। দিনাজপুর থেকে ফুলবাড়ীগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লেঃ কর্ণেল এম. জাহিদুর রশিদ পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী থানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রেজাউল করিম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

জেএ