টানা চার দিন বিরতির পর ফের শুরু হচ্ছে সংসদ অধিবেশন। রোববার বিকেল ৪টায় শুরু হবে দশম জাতীয় সংসদের চলতি ও চতুর্থ অধিবেশন।

এর আগে মঙ্গলবার ৯ম কার্যদিবস শেষে সংসদের বৈঠক রোববার বিকেল পযর্ন্ত মুলতবি ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  

কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রোববারই চতুর্থ অধিবেশনের সমাপ্তি হওয়ার কথা রয়েছে।

যদিও এ অধিবেশন বাড়তে পারে। এখন পযর্ন্ত কার্য দিবসের দিক দিয়ে এটি হতে যাচ্ছে সবচাইতে ছোট অধিবেশন।

এই সংক্ষিপ্ত অধিবেশনে ইতোমধ্যে বেশ কয়েকটি বিল পাস হয়েছে। এর মধ্যে উপ-আনুষ্ঠানি শিক্ষা বিলসহ ৫টি বিলে রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন করেছেন। আরও কয়েকটি বিল পাসের অপেক্ষায় রয়েছে।

দশম জাতীয় সংসেদের চলতি অধিবেশন শুরু হয় ১৩ নভেম্বর। এটি এই সংসদের চতুর্থ ও চলতি বছরের শেষ অধিবেশন। এরপর আসছে জানুয়ারি মাসে শুরু হবে শীতকালীন অধিবেশন।

৫ জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দশম জাতীয় সংসদের প্রাথমিক পথ চলা শুরু হয়। প্রথম অধিবেশন শুরু হয় ২৯ জানুয়ারি। ইতোমধ্যে এ সংসদের বাজেট অধিবেশনসহ ৩টি অধিবেশন শেষ হয়েছে।

জেএ