টিকা নেয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ ও তার স্ত্রী মাসকুরা হোসাইন দীনা।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জ স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি জানতে পারেন তিনি। গত মঙ্গলবার (১৬ মার্চ) করোনার উপসর্গ নিয়ে নমুনা দেন পীর মিসবাহ ও তার সহধর্মিণী।
পীর ফজলুর রহমান মিসবাহ গণমাধ্যমকে জানান, তিন দিন আগে হালকা জ্বর-সর্দি হলে করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করতে দেন। শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর তার এবং তার স্ত্রী করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে। হালকা জ্বর-সর্দি ছাড়া এমনিতে তারা সুস্থ আছেন জানিয়ে সবার কাছে সুস্থতা কামনা করে দোয়া চান এ সংসদ সদস্য।
দেশব্যাপী টিকা গ্রহণের প্রথম দিন গত ০৭ ফেব্রুয়ারি জেলায় প্রথম পীর ফজলুর রহমান মিসবাহ এমপি ও ০২ মার্চ তার স্ত্রী মাকসুরা হোসাইন দীনা সুনামগঞ্জ সদর হাসপাতালে কোভিড-১৯ টিকা নেন।
এমবি





