বেনাপোল পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিনকে ঢাকার আরিচা ফেরিঘাট থেকে অপহরণ করেছে দুর্বৃওরা।
মঙ্গলবার রাত ২ টার দিকে তাকে অপহরণ করা হয়।
অপহৃতের বড় ছেলে সোহেল জানান, ব্যবসায়ীক কাজে গত শনিবার তিনি ঢাকায় যান। গতরাতে বাড়ি ফেরার জন্য ৯টা ১৫ মিনিটে সোহাগ পরিবহনের একটি বাসে করে বেনাপোলের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।
বাসটি আড়িচা ফেরিঘাটে আসার পর তিনি বাস থেকে নেমে টয়লেটে যাওয়ার সময় দুর্বৃওরা প্রকাশ্যে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় বাসের ড্রাইভার হেলপার অপহরণকারীদের বাধা দিয়ে ব্যর্থ হয়।

এ খবর বেনাপোলে ছড়িয়ে পড়লে নেতা কর্মীদের মাঝে উওেজনা ছড়িয়ে পড়ে। অপহৃতের পরিবারের মাঝে চলছে শোকের মাতম। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
এমকে





