শার্শায় সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর শার্শার কাঠশাকরা গ্রামের রফিকুল ইসলামের পুত্র। পুলিশ লাশ ও ঘাতক ল্যান্ড ক্রুজারটি আটক করেছে। রবিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

নাভারন হাইওয়ে ফাড়ি পুলিশের এএসআই মাহাবুর জানান, নিহত বিল্লাল হোসেন নাভারন হতে বেনাপোলে যাচ্ছিল। পথমধ্যে শার্শা উপজেলা পরিষদের পার্শবর্তী আদ-দিন হাসপাতালের সামনে বিপরিত দিক থেকে আসা একটি ল্যান্ড ক্রুজারের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে বিল্লালের মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল হাসপাতালে প্রেরন করেছে।

নাছির/এমবিএইচ