রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটক হওয়াদের মধ্যে একজন জামায়াত-শিবির কর্মী, তিনজন হিজবুত তাহরির সদস্য ও বিএনপি নেতাকর্মী রয়েছে ১০ জন।

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলমান নশকতায় পুলিশের বিশেষ অভিযানের প্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে। তারা নাশকতার পরিকল্পনা করছিল বলেও জানান তিনি।

এসএইচ