২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি ৭২ ঘন্টা হরতালের ১ম দিনে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী।

গাজীপুর মহানগরীর সভাপতি ফুয়াদ হাসান পল্লবের নেতৃত্বে মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজারে শু্রু হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগরীর প্রচার সম্পাদক হাসান মেহরাব,শিবির নেতা মুনাব্বির, লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মহানগরীর সভাপতি বলেন, আমাদের এ আন্দোলন চলমান,যতদিন সরকারের পতন না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবে ছাত্রশিবির। প্রয়োজনে জীবন দিয়ে হলেও সরকারের পদত্যাগ নিশ্চিত করতে হবে,তিনি আরো বলেন ছাত্রশিবির দেশের সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে সরকারের সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে।

ইআর