টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক চাপায় ফারজানা আক্তার (২২) নামে এক বিশ্ববিদ্যালয় কলেজছাত্রী নিহত হয়েছেন।

ফারজানা মির্জাপুর উপজেলার পাইকপাড়া গ্রামের ফারুক দেওয়ানের মেয়ে। তিনি জাতীয় বিশ্ববিদ্যায়ের অধীনে অনার্সে পড়তো।

হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবীর জানান, দুপুর ২টার দিকে ফারজানা আক্তার তার চাচার মোটরসাইকেলের পিছনে বসে নরসিংদী থেকে বাড়ি যাচ্ছিলেন।

দেওহাটা বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলের পিছন থেকে হঠাৎ করে ফারজানা পরে গেলে পিছন দিকে আসা অপর একটি ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওএফ