হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পেট্রল বোমা, ককটেল ও বিষ্ফোরক দ্রব্যসহ সাত শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এ অভিযান চালানো হয়।

হাটহাজারী থানার উপ-পরিদর্শক শরীফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাত শিবির কর্মীকে আটক করা হয়েছে। হাটহাজারীসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির পরিকল্পনা ছিল তাদের।

এসময় তাদের কাছ থেকে ২০টি পেট্রল বোমা, ২টি ককটেলসহ বোমা তৈরির বিষ্ফোরক উদ্ধার করা হয়।

তিনি বলেন, মঙ্গলবার বিকাল তিনটায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

কেএইচ