গাজীপুরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে ১৫ বিএনপি-জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, পুলিশ অভিযান চালিয়ে জয়দেবপুর থানা এলাকা থেকে ১০ জন, শ্রীপুর থানা এলাকা থেকে ২ জন, কালীগঞ্জ থানা এলাকা থেকে ২ জন এবং কাপাসিয়া থানা এলকা থেকে এক জন বিএনপি-জামায়াত কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩ জন জামায়াতের এবং বাকিরা বিএনপিকর্মী।
এদিকে শুক্রবার ভোরে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকা থেকে পিকেটিং করার সময় একটি ককটেল ও একটি চাপাতিসহ এক পিকেটারকে আটক করেছে পুলিশ। আটক পিকেটারের নাম-পরিচয় জানাতে পরেননি পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ওই কর্মকর্তা।
কেএইচ





