বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি প্রাক্তন উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ পাঁচ শতাধিক নেতাকর্মীর নামে করার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাক দিয়েছে জেলা বিএনপি।
শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে হরতালের ডাক দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাফিজুর রহমান বাবলা বলেন, শুক্রবার রাতে লালমনিরহাট সদর থানায় বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ পাঁচ শতাধিক নেতাকর্মীর নামে পুলিশ একটি মিথ্যা মামলা করেছে। দলীয় নেতাকর্মীদেরকে হয়রানি করতেই এ মামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন। এ মামলা প্রত্যাহারের দাবিতে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করবে দলীয় নেতাকর্মীরা। এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে দলীয় নেতাকর্মীদের কাছে আহবান জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক সরকার, মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ফেরদৌস আরা রুজি, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আনজুমান আরা শাপলা।
জেআই





