পিরোজপুরের জিয়ানগরে দুর্নীতি দমন কমিটির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫ পালিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসনিক হলরুমে উপজেলা দুর্নীতি দমন সভানেত্রী সাবেরা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, নারী ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মতিউর রহমান, ওসি কামরুজ্জামান তালুকদার, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, উপজেলা জেপি আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আসাদুল কবির তালুকদার (স্বপন) মশিউর রহমান মঞ্জু, শাহ্ আলম, পিআইও শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা অমিতাপ মণ্ডল, মাওলানা গিয়াস উদ্দিন সেলিম প্রমুখ।

কেএইচ