বগুড়ার নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা নূরুল ইসলাম মণ্ডলকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ সংক্রান্ত চিঠি সোমবার বিকালে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৌঁছেছে।
নন্দীগ্রাম থানায় হামলাসহ ৫টি মামলায় তার বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে গত ২০১৩ সালের ৩ মার্চ উপজেলা পরিষদ ভাঙচুর-অগ্নিসংযোগ, থানায় হামলাসহ ৫টি মামলা ছিল। এ সব মামলায় তার বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার ইমাম জানান, উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা নূরুল ইসলাম মণ্ডলকে মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার বিকালে এ সংক্রান্ত মন্ত্রণালয়ের চিঠি পাওয়া গেছে।
জেআই





