রংপুরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, চুরি, রাহাজানি, ডাকাতি, মাদক ব্যবসা, মাদক সেবন ও হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।

রংপুর পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএমের নির্দেশে এই বিশেষ অভিযান চালানো হয়।

তিনি জানান, কোতোয়ালি থানা পুলিশ ১৬ জনকে, পীরগাছা থানা পুলিশ ১১ জনকে, মিঠাপুকুর থানা পুলিশ ৬ জনকে, বদরগঞ্জ থানা পুলিশ ৪ জনকে, গঙ্গাচড়া থানা পুলিশ ৪ জনকে, কাউনিয়া থানা পুলিশ ৪ জনকে, তারাগঞ্জ থানা পুলিশ ৩ জনকে ও পীরগঞ্জ থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।

তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, চুরি, রাহাজানি, ডাকাতি, মাদক ব্যবসা, মাদক সেবন ও হত্যা মামলা রয়েছে। এ সব মামলায় গ্রেফতাররা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছেন এসআই শরিফুল ইসলাম।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর