ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, ছাত্রশিবিরের প্রতিটি নেতাকর্মীর কাছ থেকে ছাত্রজনতা সব সময় ব্যতিক্রম ও ভাল কিছু আশা করে। তাই প্রতিটি নেতাকর্মীকে অনুকরণীয় ছাত্র হিসেবে নিজেদের গড়ে তোলতে হবে।
তিনি আজ দুপুর ২টায় রাজশাহীর এক মিলনায়তেন ছাত্রশিবির রাজশাহী মহানগরীর বাছাইকৃত সাথী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিবির সেক্রেটারী জেনারেল বলেন, ছাত্রশিবিরের নেতাকর্মীরা শুধু একজন ছাত্র নয়। বরং সে মেধাবী, ভদ্র, নম্র ও ইসলামী অনুশাসনের অনুসারী একজন ছাত্র। শত প্রতিকূলতার মাঝেও ছাত্রজনতার কাছে ছাত্রশিবিরের মর্যাদা পূর্ণ অবস্থানের একমাত্র কারণ এটি একটি আদর্শিক ছাত্রসংগঠন।
তিনি আরও বলেন, ছাত্রশিবির নেতাকর্মীরা কোন গলাবাজি করে নয় বরং চরিত্রের মাধূর্যতা দিয়ে ছাত্রজনতার মন জয় করেছে। অন্য দিকে ছাত্রশিবিরও জাতির কাছে সৎ, দক্ষ ও দেশ প্রেমিক নাগরীক তৈরী করতে ওয়াদাবদ্ধ।
শাখা সেক্রেটারী আব্দুল্লাহ যোবায়েরের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক রাশেদুল হাসান রানা।
ইআর





