রংপুরের বিভিন্ন স্থানে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৭ কর্মীসহ ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. ইলিয়াস জানান, কোতয়ালী পুলিশ জামায়াত ও শিবিরের ৩ কর্মী, মিঠাপুকুর থানা পুলিশ জামায়াতের একজন, পীরগঞ্জ থানা পুলিশ শিবিরের একজন, পীরগাছা থানা পুলিশ বিএনপির একজন ও শিবিরের একজনকে গ্রেফতার করে।
গ্রেফতার বিএনপি ও জামায়াত শিবিরের এসব কর্মীদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।
এদিকে একই সময়ে পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে মামলার আসামীসহ নানা অপরাধে জড়িত থাকায় ৩৫ জনকে গ্রেফতার করেছে বলে জানান তিনি।
এআর





