ফরিদপুরে রূপালী ব্যাংকের প্রধান শাখা থেকে চুরি হওয়া ১ কোটি ২২ লাখ টাকা ব্যাংকের অফিস সহকারী কালামের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয় বলে জানা যায়।
উল্লেখ্য, এ ঘটনায় পুলিশ ওই ব্যাংকের এক কর্মচারী, এক প্রহরী ও তিন আনসার সদস্যসহ পাঁচজনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। দুপুরে তাদের আটক করা হয়। তবে তাদের নাম জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা জানান, শুক্র ও শনিবার বন্ধ থাকায় আজ ব্যাংক গিয়ে ভোল্ট খোলা পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোল্ট থেকে প্রায় দেড় কোটি টাকা খোয়া গেছে।
গ্রাহকরা জানান, আজ সকাল ১০টার দিকে ব্যাংকে টাকা তুলতে গেলে প্রথমে কম্পিউটার হ্যাকের কারণে লেনদেনে সমস্যা হচ্ছে বলে জানানো হয়। পরে জানা যায়, ব্যাংকে ভোল্টে কোনো টাকা নেই।
এসএইচ





