নগর ভবনের প্রতিটি ফ্লোর, দফতর এবং নগর ভবন চত্ত্বর পরিচ্ছন্নতার অভিযান উদ্ধোধন করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনছার আলী খান। আজ বুধবার বেলা ১১ টায় নগর ভবন চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের পর তিনি পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, সচিব খান মো: রেজাউল করিম, প্রধান প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ প্রতিটি বিভাগীয় প্রধান কর্মকর্ত।

প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আগে নগর ভবনে ধুমপান নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এখনো অনেকে দফতরে ধুমপান করেন। নগর ভবনে ধুমপানকারীদের ধরার জন্য প্রয়োজনে মোবাইল কোর্ট নামানো হবে।

পরিচ্ছন্নতা কর্মীদের উপর নির্ভর না করে ১৬ তলার এ নগর ভবনের প্রতিটি কক্ষের কর্মকর্তা ও কর্মচারীদেরকে নিজেদের অফিস পরিস্কার রাখার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

একইসঙ্গে কর্মকর্তাদের মন মানসিকতার পরিচ্ছন্নতা বজায় রাখতে বলেন।
পরে নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে নগর ভবনচত্ত্বর পরিচ্ছন্নতার অভিযান পরিচালিত হয়।

একে/এএইচ