বেনাপোল পোর্ট থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে। এদের মধ্যে চারজন বিভিন্ন মামলায় সাজার আদেশপ্রাপ্ত আসামি।

শনিবার ভোর চারটার দিকে এদের আটক করা হয়।

সাজার আদেশপ্রাপ্ত আসামিরা হলেন-বেনাপোল পোর্টথানার সাদিপুর গ্রামের কামালের ছেলে করিম (২৭), বেনাপোল বাহাদুরপুর সড়কের আনোয়ারের ছেলে মিজানুর রহমান (৩০), নামাজ গ্রামের নুরুজ্জামানের ছেলে কাদের (২৫) ও কাগমারী গ্রামের বাবুল মিয়ার ছেলে মানিক মিয়া (২৬)।

অন্যদিকে, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হন লতা মিস্ত্রী (২০), দুর্গা মণ্ডল (১৯), শিল্পা বিশ্বাস (২৫), বিউটি বিশ্বাস (২৮), বাসন্তী রানী (৪০), গীতা বিশ্বাস (২৮), সরদিনি মণ্ডল (৫৫) ও পরিতোষ ঘোষ (২৮)। এদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন অঞ্চলে।

এদের সবাইকে শনিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ