নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিকদারকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) দুপুরে নড়াইল সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ তাকে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।
জানা যায়, ২০১৫ সালের ১০ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় ঢাকাগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসে এবং ওইদিন গভীররাতে নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়িতে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয়ার অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিকদারসহ বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীর নামে সদর থানায় মামলা দায়ের করে পুলিশ।
এ দু’টি নাশকতার মামলায় সোমবার হাজিরা দিলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
হুমায়ুন কবীর/এমই





