এসএসসির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর ফরম পূরণ না করায় চট্টগ্রাম জেলার হাটহাজারী গার্লস  স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলী আহম্মদকে উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী মো.শাওন মাহমুদ তার সহযোগীরা হামলা ও টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অধ্যক্ষ বাদী হয়ে ওই ছাত্রলীগনেতাসহ ২ জনকে সুনিদিষ্ট ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে বিবাদী করে মডেল থানায় একটিঅভিযোগ দায়ের করেছে।

বুধবার দুপুর দেড়টায় চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের পার্শ্বে কনক কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে অধ্যক্ষ  জানান, গত ১৪ নভেম্বর দুপুরে ছাত্রলীগনেতা শাওন তার সহযোগীদের নিয়ে আমার অফিসে প্রবেশ করে এসএসসির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য এক শিক্ষার্থীর ফরম পূরণের জন্য চাপ সৃষ্টি করে।আমি অপারগতা প্রকাশ করলে আমাকে গাল-মন্দ করে এবং দেখে নেওয়ার হুমকিপ্রদান করে।

বুধবার দুপুর দেড়টায় কলেজ থেকে বাসযোগে গ্রামের বাড়িতে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে গাড়ির গতি রোধ করে উপজেলাছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী মো. শাওন মাহমুদ তার সহযোগীরা আমাকে জোর পূর্বক নামিয়ে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে শাওন আমার প্যান্টে রক্ষিত ১ লক্ষ ৫৫ হাজার নগদ টাকা ও ১টি মোবাইলসেট ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত উপজেলাছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী মো. শাওন মাহমুদ এর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে ওই ঘটনার সাথে ছাত্রলীগের কোন নেতাকর্মীজড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবেবলে জানান উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক মো.হাসান।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আফছানা বিলকিস জানান, এটিএকটি ন্যাকারজনক ঘটনা। বিষয়টির ব্যাপারে পুলিশ প্রসাশনকে আইনানুগ ব্যবস্থাগ্রহনের জন্য নিদের্শ দিয়েছি।

এদিকে এ ঘটনার প্রতিবাদে হাটহাজারীউপজেলা শিক্ষক সমিতি তাৎক্ষনিক হাটহাজারী গালস্ স্কুল এন্ড কলেজে একটিপ্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে উপজেলার প্রতিটি বিদ্যালয়ের প্রধানশিক্ষক উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে শিক্ষক সমাজের নেতৃবৃন্দরাএ ন্যাকারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ২৪ ঘন্টার মধ্যে দোষীব্যক্তি আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

মাসুম/নাজিব