কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাথাভাঙা নদী থেকে গোসল করতে নদীতে নেমে নিখোঁজ এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

শুক্রবার রাত আটটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

তাবলিগের চিল্লায় আসা নিহত এই ছাত্র ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ মির্জাপুর গ্রামের বাঁকীবিল্লাহর ছেলে এবং ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানায়, উপজেলার প্রাগপুর পশ্চিমপাড়া গ্রামে ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসার তিনজন শিক্ষক ও ২১ ছাত্র তাবলিগ জামাতে আসে। শুক্রবার দুপুর ১২টার দিকে নাসিম আরাফাত মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে স্রোতে ডুবে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, মাথাভাঙ্গা নদীতে নিখোঁজ মাদ্রাসাছাত্র নাসিম আরাফাতের লাশ রাত ৮টার দিকে উদ্ধার করা হয়। পরে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

এম এ