রোববার বিকাল ৫টা থেকে রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার এক প্রেসবিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার এ নির্দেশ জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে সব ধরনের মানববন্ধন, সভা, সমাবেশ এমনকি এক সাথে কোনো স্থানে অধিক সংখ্যক জমায়েতের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ, সোমবার ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। এরপর পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। এ প্রেক্ষাপটে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অবরুদ্ধরয়েছেন ।

কার্যালয়ের ভিতরে থাকা কয়েকজন নেতা জানিয়েছেন, যেকোনো মূল্যে আগামীকাল ৫ জানুয়ারি সমাবেশ করতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছেন খালেদা জিয়া। নেতা-কর্মীদের তিনি চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মাঠে নামার আহবান জানিয়েছেন।

এএইচ