রাজশাহীর পুঠিয়ায় ২২০ পিচ ইয়াবাসহ খবির উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সেনবাগ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বাড়ি উপজেলার আগড়া গ্রামে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাফিজুর রহমান হাফিজ বলেন, ‘বৃদ্ধ খবির উদ্দিন বেশ কিছুদিন ধরে মাদক বহনের কাজ করে আসছিল। শনিবার তিনি ইয়াবা নিয়ে বাইসাইকেলযোগে পুঠিয়া সদরের দিকে যাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ এলাকায় বাইসাইকেলের গতিরোধ করে খবির উদ্দিনের শরীর তল্লাশি করে ২২০ বড়ি ইয়াবা পাওয়া যায়। সংসার চালাতে দীর্ঘদিন ধরে মাদক বহনের কাজ করে আসছিল বলে খবির উদ্দিন স্বীকার করেছেন।

এ বয়সে বৃদ্ধ মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে ধারণা করাই কঠিন ছিল বলে জানান ওসি।

জেআই