চট্রগ্রাম নগরীর বায়েজিদ থানার ষোলশহর এলাকায় তেলবাহী ট্রেনের ধাক্কায় একটি বাস চুরমার হয়ে গেছে। এতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এতে আরো বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ষোলশহর দুই নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তেলবাহী ট্রেনটি বটতলী স্টেশন থেকে ছেড়ে আসছিল। অন্যদিকে বিআরটিসি বাসটি অক্সিজেন থেকে শহরের দিকে আসছিল।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ জানান, দুই নম্বর গেট এলাকায় তেলবাহী ট্রেনের ধাক্কায় একটি বাস চুরমার হয়ে গেছে। দুর্ঘটনায় আহত ছয়জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এমই