ব্লগার ও অনলাইন লেখক ওয়াশিকুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজ বাড়ি সংলগ্ন দায়গড়া জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা শেষে দাফন করা হয়েছে। শত শত মানুষের অংশগ্রহণে নামাজে জানাজায় ইমামতি করেন স্থানীয় মসজিদের ইমাম আবুল কালাম।

এদিকে নিহত ওয়াশিকুরের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। বিনা অপরাধে মেধাবী ছাত্র ওয়াশিককে হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিচার দাবি করেন পরিবারের সদস্য ও এলাকাবাসী।

একই সঙ্গে ব্লগারদের হত্যার ষড়যন্ত্র বন্ধ ও দ্রুত হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিলেন লক্ষ্মীপুর গণজাগরণ মঞ্চের মুখপাত্র অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় তিন দুর্বৃত্ত ওয়াশিকুর রহমানকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। পরে ঢামেক হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি মাসুদুর রহমান বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেন।

এআর