রাজধানীর শনির আখড়ায় একটি রঙের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ (০৮ মার্চ) মঙ্গলবার বেলা ১১টার দিকে শনির আখড়া বাগানবাড়ি এলাকার ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ৪০ মিনিট চেষ্টায় বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনের কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, মঙ্গলবার বেলা ১১টা ৬মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস অধিদফতর। এরপর আগুন নিয়ন্ত্রণে একে একে পাঠানো হয় ৭টি ইউনিট।
সর্বশেষ বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ডিউটি অফিসার।
এমবি





