রাজধানীর রমনা থানাধীন বিয়াম গলির একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বিয়াম গলির ৪৪/৩নং বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।
রমনা থানার কর্তব্যরত অফিসার শাহেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে ফায়ার সার্ভিসের কর্তব্যরত অফিসার শাহজাদী সুলতানা বলেন, খবর পেয়ে ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।
এএইচ





