দিনাজপুর শহরেরর গোবড়াপাড়া এলাকায় পুনর্ভবা নদীতে গোসল করতে গিয়ে ৩টি কিশোর মারা গেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ডুবুরিরা তাদের লাশ উদ্ধার করে।
নিহত কিশোররা হল- শহরের ঘাসিপাড়া মহল্লার আফসার উদ্দীনের ছেলে সিরাজ উদ্দীন (১৫), তাদের বাড়ির ভাড়াটিয়া ইকবাল হোসেনের ছেলে নাদিম (১৪) ও প্রতিবেশী শাহাবুদ্দিনের ছেলে রাজ (১৫)।
স্থানীয়রা জানায়, দুপুরে ওই তিন কিশোর পূর্নভবা নদীর পাড়ে বাইসাইকেল, পোশাক ও স্যান্ডেল রেখে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়।
নদীর পাড়ে পোশাক ও সরঞ্জাম দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনের সন্দেহ হয়। এরপর খবর দিলে প্রথমে স্থানীয় ডুবুরিরা নদীতে তিন কিশোরের খোঁজ করতে থাকে।
এরই মধ্যে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে বেলা সাড়ে ৩টার দিকে নদী থেকে তিন কিশোরের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাশ বাড়িতে নেয়ার পর তাদের স্বজনেরা নির্বাক হয়ে পড়েছেন।
ওএফ





